1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বাবা-মাকে মারধর, নবীগঞ্জে নেশাগ্রস্ত ছেলের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাবা-মাকে মারধর করায় নেশাগ্রস্ত এক ছেলের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তার নাম পারছু মিয়া (২২)। উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকা এই ঘটনা ঘটেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ।

জানা গেছে, বাবা-মায়ের দেওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে এসআই শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com