1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রতিনিয়ত আল্লাহ যেভাবে বান্দার সাহায্যে এগিয়ে আসেন জগন্নাথপুরে ‘মোবাইল মার্কেট’ ব্যবসায়ীদের কমিটি নতুন গঠন বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, ‘খুনি’ ছেলের কারাগারে মৃত্যু পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি!

মর্গ থেকে উঠে মদ খেতে গেল ‘লাশ’!

  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৮৯৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ডাক্তাররা মৃত ঘোষণা করার পর ‘লাশ’ নিয়ে যাওয়া হয় মর্গে। নিহতের কাছের মানুষরা যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখন সেই লাশ মর্গ থেকে বের হয়ে তাদের সঙ্গেই চলে গেলেন ভদকা খাওয়ার জন্য। গল্প নয়, ঠিক এমনটাই ঘটেছে রাশিয়ায়।

সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম নিউজআরইউ’র বরাতে এ সংবাদ দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো ডটকম।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব রাশিয়ার প্রিমোরির এক হাসপাতালে ডাক্তাররা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন এবং এরপর তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়।

কিন্তু মর্গ থেকে হঠাৎ জেগে উঠেন ওই ব্যক্তি এবং মর্গের দায়িত্বে থাকা ব্যক্তি তাকে মর্গ থেকে বের করে আনেন।

এরপর ওই ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে ভদকা খাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন।

তবে ‘লাশের’ জেগে ওঠার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত অক্টোবরে ভারতের মুম্বাইতে মর্গ থেকে জেগে ওঠেন এক যুবক। যদিও তার কিছু সময় পরই মারা যান তিনি।

এর আগে আগস্টে জার্মানিতে ৯২ বছর বয়সী এক বৃদ্ধকে মৃত ঘোষণার পর তিনিও মর্গ থেকে জেগে ওঠেন এবং এর দুইদিন পরই মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com