1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ঘুষের ৩ লাখ টাকাসহ অফিস সহকারী মুন্নী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৪৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুষ্টিয়ার দৌলতপুরে ঘুষের টাকাসহ সাব-রেজিস্টার কার্যালয়ের অফিস সহকারীকে আটক করা হয়েছে। উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের তিন লাখ এক হাজার ২০০ টাকাসহ জান্নাতুন আক্তার মুন্নী (৪২) নামে ওই অফিস সহকারীকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, দলিল রেজিস্ট্রি করতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে দৌলতপুর সাব-রেজিস্টার অফিসে অভিযান চালানো হয়। অভিযানটি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সময় ঘুষের টাকা পাওয়া যায় অফিস সহকারী জান্নাতুন আক্তার মুন্নীর কাছে।

তিনি আরও জানান, দলিলসহ নানা কাগজপত্র পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি যে, এই টাকা ঘুষ হিসেবে জনগণের কাছ থেকে অতিরিক্ত আদায় করা হয়েছে। মুন্নীকে আটক করে রাতেই দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত করে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরের সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ বলেন, ওই টাকা দলিলের ফি হিসেবে তোলা হয়েছিল। দলিল রেজিস্ট্রির সময় কিছু টাকা ফি হিসেবে নগদ তোলারও বিধান আছে। বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি করতে ফি হিসেবে এসব টাকা তোলা হয়। যার হিসাব দুদকের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। কিন্তু তারা কোনোভাবেই এ হিসাব মানতে রাজি হননি। তাই অফিস সহকারীকে আটক করেছে। আমরা এ বিষয়টি আদালতে আইনগতভাবে মোকাবিলা করবো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com