1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে মাদক সেবন করায় ৩ জনের জেল-জরিমানা

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবন করায় ৩ জনের ৩ মাসের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আইয়ুব আলী, সাহিদ আলী ও মো. বিল্লাল পাগলা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চুনারুঘাট থানার পুলিশ যৌথভাবে চুনারুঘাট সদর ইউনিয়নের মুড়ারবন্দ মাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৩ জনের বিরুদ্ধে সেবনের অপরাধে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডের রায় দেন। এ সময় মাদকসহ মাদক তৈরির সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে মাস্ক পরিধান না করায় ১ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com