1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মেসিকে পেছনে ফেললেন সুয়ারেজ

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১২ Time View

স্পোর্টস ডেস্ক::

সাতবার ব্যালন ডি’অর জিতেছেন। বার্সেলোনা কিংবা আর্জেন্টিনার হয়ে আরও কত অর্জন লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল ছাড়াও এতদিন লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। এবার লাতিন রেকর্ডটি হাতছাড়া হয়ে গেল তাঁর। তবে এতে হয়তো তিনি খুশিই হবেন। কারণ মেসির কাছ থেকে সেটি নিয়ে নিয়েছেন প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ!

রেকর্ডটা সুয়ারেজের দখলে যাওয়াটা ছিল সময়ের ব্যাপার। বিশ্বকাপ বাছাইপর্বে এর আগের ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে গোল করে মেসির সঙ্গে একই বন্ধনীতে ঢুকেছিলেন সুয়ারেজ। কাল উরুগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়েছে। এ ম্যাচে গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন উরুগুইয়ান তারকা।

মেসি ৫৮টি ম্যাচ খেলে ২৭ গোল করেছেন লাতিন অঞ্চলের বাছাইপর্বে। সুয়ারেজ প্যারাগুয়ের বিপক্ষে তাঁর পাশে বসেছিলেন একটি ম্যাচ বেশি খেলে। ভেনেজুয়েলার বিপক্ষে নিজের ৬০তম ম্যাচে মেসিকে পেছনে ফেলে রেকর্ড ২৮তম গোলটি করলেন সুয়ারেজ।

সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল কার, এটি নিয়ে কৌতূহল হতেই পারে সবার। রেকর্ডধারীর নাম ও তাঁর দেশটি একটু অখ্যাত। অন্তত ফুটবল দুনিয়ায় তো বটেই। গুয়াতেমালার কার্লোস রুইজ ৩৯ গোল করে এ তালিকার শীর্ষে আছেন।

 

লুইজের পরের অবস্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর গোল ৩৬টি। এর পরের দুটি নাম এশিয়ার। তাও এক দেশ থেকে ৩৪ গোল করে তৃতীয় স্থানে আছেন ইরানের আলী দাইয়ি। চতুর্থ পোল্যান্ডের বায়ার্ন তারকা রবার্ট লেভানডফস্কি। পঞ্চম ইরানের আরেক তারকা করিম বাঘেরি। তাঁর গোল ২৮টি। কাল সুয়ারেজ মূলত বসেছেন তাঁর পাশে। মেসির অবস্থান এর পরপর।

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর ২২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বের চতুর্থ স্থানে আছেন সুয়ারেজরা। এখনো ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে লড়াই করতে হবে উরুগুয়েকে। পরের দুই ম্যাচে প্রতিপক্ষ পেরু (নিজেদের মাঠে) ও চিলি (চিলির মাঠে)। পেরু আবার ১ পয়েন্ট কম নিয়ে উরুগুয়ের কাঁধেই নিশ্বাস ফেলছে। আবার পেরুর চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে ৬ নম্বরে আছে চিলি। ফলে উরুগুয়ের সঙ্গে এই দুই দলের ম্যাচের ওপর নির্ভর করবে অনেক কিছু। দুই ম্যাচ পর এখনকার মতো চতুর্থ স্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপে চলে যাবেন সুয়ারেজরা। প্রথম আলো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com