1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

পরিকল্পনামন্ত্রীর দেখানো পথে রেল লাইন হচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭৫ Time View

অনলাইন ডেস্ক -সুনামগঞ্জের কোন এলাকা দিয়ে রেললাইন যাবে- তা নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভিন্নমত প্রকল্পটিকে রাজনৈতিক রূপ দিয়েছে। সুনামগঞ্জের পাঁচ এমপির সঙ্গে একমত হয়ে পররাষ্ট্রমন্ত্রী রুট নির্দিষ্ট করে রেললাইন নির্মাণের দাবি জানিয়ে রেলমন্ত্রীকে ডিও লেটার দিয়েছিলেন। কিন্তু সেদিক দিয়ে রেলপথ না হয়ে পরিকল্পনামন্ত্রী যে অ্যালাইনমেন্টের পক্ষে মত দিয়েছিলেন, সে এলাকা দিয়েই হবে রেলপথ। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে আফজালাবাদ-দক্ষিণ খুরমা-শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলা সদরে যাবে রেললাইন।

এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করে এই রুটে ৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান। গত ৭ জানুয়ারি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ওই রুট রেলপথ নির্মাণে সবচেয়ে উপযোগী বলে সিদ্ধান্ত হয়। গত ১৯ জানুয়ারি রেল মন্ত্রণালয়ের সভায় এ রুটের পক্ষে মতামত দেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আরিফ সমকালকে বলেছেন, পরামর্শক প্রতিষ্ঠান জরিপ করে বলেছে, আফজালাবাদ-দক্ষিণ খুরমা-শান্তিগঞ্জ-সুনামগঞ্জ রুটই রেলপথ নির্মাণের জন্য সবচেয়ে ভালো। এ রুট চূড়ান্ত করতে রেলপথ মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রাণলয় অনুমোদন দিলে রুট চূড়ান্ত হবে।

৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন’ প্রকল্পে কাজ শুরু হয়। বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ এবং চীনের সিএইচইসি যৌথভাবে এ কাজ করছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ২৯ শতাংশ। আগামী জুনের মধ্যে কাজ হওয়ার কথা থাকলেও অগ্রগতি প্রতিবেদন বলছে, তা সম্ভব নয়। প্রকল্প পরিচালক বলেছেন, বর্ষা ও করোনার কারণে কাঙ্ক্ষিত গতিতে কাজ হয়নি।

সুনামগঞ্জ রেল সংযোগ প্রকল্পের আরেক বাধা ছিল রাজনৈতিক। গত বছরের ১৪ জুন জেলার সুনামগঞ্জের এমপি জয়া সেনগুপ্তা, মহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান, মোয়াজ্জেম হোসেন রতন এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম রেলমন্ত্রীকে ডিও লেটার দিয়ে ছাতক থেকে দোয়ারাবাজার-সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি জানান। এমপিরা চিঠিতে বলেন, দোয়ারাবাজার হয়ে গেলে মাত্র ২৭-২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করতে হবে। পরিকল্পনামন্ত্রীর এলাকা হয়ে গেলে প্রায় ৫০ কিলোমিটার রেলপথ নির্মাণ করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com