1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনাকে হারালো ঢাকা

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৫ Time View

স্পোর্টস ডেস্ক::

গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে অফের সম্ভাবনা ধরে রাখলো মিনিস্টার গ্রুপ ঢাকা। বুধবার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে খুলনার বিপক্ষে পাঁচ উইকেটে জয় পায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহীম। তবে খুব বড় পুঁজি গঠনে ব্যর্থ হয় মুশফিকের দল। আদতে বড় লজ্জার মুখে ছিল মুশফিকের দল। দলীয় ৫৮ রানের মধ্যে শীর্ষ ৬ উইকেট খোয়ায় তারা। তবে ইনিংসের শেষ দিকে দলটির বিদেশি রিক্রুট সিকান্দার রাজার ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। ৭ নম্বরে ব্যাট হাতে ৫০ বলে ৬৪ রান করেন সিকান্দার রাজা।

২০ ওভারে ১২৯/৮-এ থামে খুলনা টাইগার্স। জবাবে ৪ বল হাতে রেখে টার্গেট পার করে মিনিস্টার গ্রুপ ঢাকা। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ।
চলতি বিপিএলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এলো মিনিস্টার গ্রুপ ঢাকা। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান চার নম্বরে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনা ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com