1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুের অভিযোগ. অভিযুক্ত এসআই বদলি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জে পুলিশের মারপিটে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের সাবইন্সপেক্টর দেবাশীষ সুত্রধরকে দিরাই থানায় বদলি করা হয়েছে। বুধবার বিকালে দেবাশীষ তালুকদারকে দিরাইয়ে বদলি করা হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, যেহেতু এলাকাবাসী সাইন্সপেক্টর দেবাশীষ সুত্রধরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগের বিষয়টিও তদন্তাধীন। এই সময়ে ওখানে দায়িত্ব পালন করা এসআই দেবাশীষের জন্য বিব্রতকর। এজন্য তাকে দিরাই থানায় বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, উজির মিয়া নয় ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com