1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটান ঘটে।

নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিত-ার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com