1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

পুলিশ বা অফিসার যেই হউক বাড়াবাড়ি সহ্য করা হবে না–উজির মিয়ার বাড়িতে পরিকল্পনামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ Time View
উজির মৃত্যুর সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাব: পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি –

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পুলিশ বা অফিসার যেই হউক বাড়াবাড়ি সহ্য করা হবে না। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগের ঘটনা সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাব।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনের মারা যাওয়া উজির মিয়ার বাড়িতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন।

Advertisement

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বিচারের সময় লাগে, প্রমাণ লাগে। প্রক্রিয়ামতো বিচার করতে হয়, যাতে প্রকৃত প্রক্রিয়ায় বিচার হয় আমি আপ্রাণভাবে যতটুকু সম্ভব করবো। এখানে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা এটা চাই না, কোনো নাগরিকের উপর অন্যায়ভাবে কেউ অত্যাচার করুক। এটা বিধান নয়, যদি কোনো মহল বাড়াবাড়ি করে থাকে, এটাকে বিচার করার বিধান আমাদের আছে।

এ সময় নিহত উজির মিয়ার মা, স্ত্রী-সন্তান ও পরিবারকে সান্ত্বনা দিয়ে মন্ত্রী বলেন, উজির মিয়াকে যদি নির্দোষভাবে নির্যাতন করে হত্যা করা হয়, আর তার প্রমাণ হয়, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, সরকার চায় না বিনা কারণে দেশের একজন মানুষও হয়রানির শিকার হোক। সরকারের ভাবমূর্তি রক্ষায় এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে আমি দেখভাল করবো। তবে সব কিছু যেতে হবে প্রক্রিয়া মেনে। তদন্ত হচ্ছে। রিপোর্ট আসুক। প্রতিবেদন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি নিজ বাড়িতে উজির মিয়ার অসুস্থতা বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ২১ ফেব্রুয়ারি বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।

বর্তমানে জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট পৃথক ২ টি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com