1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোরাব আলী (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাতিজা নুর আলীর বিরুদ্ধে।

বুধবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায় , হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের তোরাব আলীর রান্নাঘর থেকে একটি লাকড়ি বাতাসে উড়ে গিয়ে তার ভাতিজা নুর আলীর ঘরে পড়ে। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচাকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎক মোল্লা আবেদুর রেজা জানান, তোরাব আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে পথেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গেপ্তার করতে পুলিশ অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com