1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে শুক্রবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ঘটেছে। তিন শিশুই চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এরা হলো, চান্দপুর গ্রামের রাজ কুমার দাসের ছেলে রক্তিম দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৬) ও দীপক দাসের ছেলে বৃন্দা দাস (৬)। শুক্রবার বিকাল সাড়ে পাঁচ টায় বাড়ির পাশের ডোবা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
চান্দপুর গ্রামের বাসিন্দা করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, এই তিন শিশুই একই বাড়ির। রক্তিম ও প্রদীপ চাচাতো (কাকাতো জেঠাতো) ভাই। বৃন্দা ফুফাতো (পিসাতো) বোন। শুক্রবার সকাল ১১টা থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাদের নানাভাবে খুঁজতে থাকেন। বিকেলে বাড়ির পাশের বিলের একটি ডোবার পানি থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশ অবহিত করেন তিনি। লিটন চন্দ্র দাস বলেন, ধারণা করা হচ্ছে ওই শিশুরা খেলতে গিয়ে হয়তো ডোবার পানিতে নেমেছিল। পরে পানিতে তলিয়ে যায় । এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com