1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন নুরুল হুদা মুকুট

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৫০৪ Time View

জগন্নাোথপুর২৪ ডেস্ক::

সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
বুধবার জেলা পরিষদের প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পিরষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপ—ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে নতুন জেলা পরিষদের প্রশাসকদের তালিকাও প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।
এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com