1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

মার্চে দলীয় প্রতীকে জগন্নাথপুরসহ ৬০০ ইউনিয়নে নির্বাচন

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৩২৭ Time View

স্টাফ রিপোর্টার:: চলতি বছরের মার্চ মাসের শেষদিকে প্রায় ৬০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, যে ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ মার্চের মধ্যে শেষ হবে কেবল সেগুলোতেই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এ বছরই প্রায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য চলতি বছরে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন করা। নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, আগামী মার্চের (২০১৬) শেষে সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে।
এক্ষেত্রে চেয়ারম্যান পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে। এছাড়া নির্বাচন হবে কয়েক ধাপে। শাহ নেওয়াজ বলেন, ইউপি নির্বাচনের জন্য আইন পরিবর্তন হওয়ায় দলীয়ভাবে নির্বাচন করার বিধিমালা ও আচরণ বিধিমালায় সংশোধনী আনছি। পৌরসভার আদলে নির্বাচন করার বিধান করা হচ্ছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে দলীয় এবং মেম্বার পদে নির্দলীয়ভাবে ভোট হবে।
তিনি বলেন, এখন বিধিমালা সংশোধনের কাজ চলছে। পৌরসভা নির্বাচনের মতো সংসদ সদস্যরা (এমপি) প্রচারণা চালাতে পারবেন না। এছাড়া উপজেলা চেয়ারম্যানরাও পারবেন না।শাহ নেওয়াজ বলেন, আচরণবিধিমালা আগে যেমন ছিল এবারও তাই থাকবে। পরিবর্তন কিছু চিন্তা-ভাবনা করিনি। তবে বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি। দু’একদিনের মধ্যে খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত বিধিমালার গেজেট প্রকাশ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে করবো- সেটি চিন্তা করিনি। তবে মার্চের আগে শুরু করতে হবে। নির্বাচন কমিশনের একটি বিশ্বস্ত্র সূত্র জানায়,প্রথমধাপে জগন্নাথপুর উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেলক্ষ্যে চুড়ান্ত তালিখা তৈরীর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com