1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৫৭ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিশু রাজনপুর গ্রামের সুন্দর আলীর শিশু পুত্র আল আমিন (১০)। ৎঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দোহালিয়া বাজারে সুরমা নদীর পাড়ের সরকারি শৌচাগারে।
জানা গেছে, দোহালিয়া বাজারের মসজিদের পাশে সুরমা নদীতে গোসল করতে যায় আল আমিন। গোসল থেকে ফিরে আসার পথে বাজারের পাবলিক টয়লেটের পানির পাম্পের পাইপ লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ছাতক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com