1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৯৭ Time View

অনলাইন ডেস্ক –
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটির স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং নিউজ পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাতেমা বেগম তাঁকে জামিন দেন।

ফজলে এলাহীর আইনজীবী মুক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের এডিসি হিলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আদালতে তোলা হয়।

পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তাঁর মেয়ে নাজনীন আনোয়ার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি দেন। পরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com