1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটে ট্রাক চাপায় জগন্নাথপুরের অমিসহ তিন শিক্ষার্থী নিহত

  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী মারা গেছেন। নিহত তিনজনই বাইকের আরোহী।

রোববার বেলা ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেইটের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাতে হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন মারা যান।

স্থানীয়রা জানান, বিকেলের সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে আজিম (১৯) নামের একজন মারা যান। তিনি মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার হওয়া ফাহিম আহমদ অমি নামের আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

অমি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নেক আলাগদী গ্রামের বাসিন্দা, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার ছেলে। ফাহিম আহমদ অভি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

অপর আহত জসিম আহমদ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। তিনি শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com