1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রিসে সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুরের কওছর

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গ্রীসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের কওছর উদ্দিন। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

গত ২১ জুলাই (বৃহস্পতিবার) গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার দিন (২১ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন কওছর উদ্দিন। পরে ওই দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন স্বজনরা।

গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল গণমাধ্যমে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানা গেছে, অবৈধভাবে চার বাংলাদেশিকে নিয়ে যাওয়ার সময় অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাকবলিত হয় একটি গাড়ি। আর এই গাড়িতে ছিলেন কয়ছর। এছাড়া চালক ও বাকি তিন যাত্রীও এ সময় আহত হন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com