1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বেফাস কথাবার্তা না বলে মানুষের কষ্ট বুজার চেষ্টা করুন- মাওলানা রেজাউল করিম জালালী

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩১৬ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন মানুষ আজ দূর্বিষহ জীবন জাপন করছে
লাগামহীন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিং এ জন জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, দেশের মানুষের কষ্ট বুজার চেষ্টা করুন
বেফাস কথাবার্তা না বলে বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন, তিনি আর ও অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হক্ব সহ দেশের নির্দোষ আলেমদের কে মুক্ত করে দিন, অন্যতায় মুক্তির ফয়সালা রাজপথে হবে ইনশাআল্লাহ
তিনি আজ ১৭ আগষ্ট বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন,
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক,সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হা.সৈয়দ জয়নুল ইসলাম, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী,জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা রিয়াজ উদ্দীন রাজু, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক,মাওলানা আবুমাছরুর খান,মাওলানা তারেক আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হা.মাহফুজুল আলম শামরান সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুহা.শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা সুহেল আমীন,মাওলানা নুরুল হক্ব,মীরপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সহ সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন,কলকলিয়া ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান হানিফ, আাশারকান্দী ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com