1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৭২ Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম বাবুল চন্দ্র দেব (৪৫)। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় (গাঙেরহাটি) গ্রামের তারক চন্দ্র দেবের ছেলে। শনিবার সকালে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের এই ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আশিক মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বাবুল দেব। ঘটনাস্থলেই মারা যান তিনি।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com