1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

এশিয়া কাপ: সুপার ফোরে ওঠার একটাই পথ বাংলাদেশের

  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত সময় পার করছে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে তারা। ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দুটি ম্যাচেই আলো ছড়িয়েছে দলটা।

ডেথ গ্রুপ খ্যাত ‘বি’ গ্রুপ থেকে আরও একটি দল উঠবে সুপার ফোরে। কারা যাবে সুপার ফোরে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ। সমীকরণ একেবারেই সহজ।
আগামী ১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটায় যে দল জিতবে তারাই নিশ্চিত করবে সুপার ফোর।

আফগানদের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার অবস্থান এখন তিন নম্বরে। ৫ উইকেটে হেরে রান রেটের (-৫.১৭৬) দিক থেকেও তার পিছিয়ে। অন্যদিকে বাংলাদেশ ৭ উইকেটে হেরে -০.৭৩১ নেট রান রেট নিয়ে রয়েছে দুই নম্বরে।

অবশ্য এসব নেট রান রেট কোনও কাজে আসবে না আদতে। লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com