1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

এক ভোটও পাননি ৫ বারের ইউপি মেম্বার

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪৫৯ Time View

জগন্নাথপুর২৫ ডেস্ক::
জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জে চুনারুঘাটে (৯নং ওয়ার্ড) সদস্য পদে ৫ বারের ইউপি মেম্বার দুলাল ভুঁইয়া এক ভোটও পাননি। এই ওয়ার্ডে ৭৯ ভোট পেয়ে বিএনপির পাইকপাড়া ইউনিয়ন সভাপতি আইয়ূব আলী নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামীম পেয়েছেন ৬৬ ভোট এবং দুলাল ভুঁইয়া পেয়েছেন ০ ভোট। তিনি আহম্মদাবাদ ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। এ কেন্দ্রে ১৪৬ ভোটারের মধ্যে ১৪৫ জন ভোট দিয়েছেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এর আগে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনকে ঘিরে উপজেলা সদর ছিল উৎসবমুখর। সারা উপজেলার ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com