1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

শাবিতে জগন্নাথপুরের দুই ব্যাক্তি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৩৪৮ Time View

স্টাফ রিপোর্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে জগন্নাথপুরের দুই ব্যাক্তি নিহত হওয়ার ঘটনায় গাড়ির মালিক শাবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই দুর্ঘটনায় শাবি শিক্ষকের বিচার দাবি ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে শাবি শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

ওই ঘটনায় নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমী রোববার রাতে নগরীর জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আক্তার হোসেন জানান।

যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষক আরিফুল গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটার সড়কে নিজের নতুন গাড়ি চালানো শেখার সময় ওই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের কাতিয়া গ্রামের গিয়াস উদ্দিন (৭০) ও তার ভাতিজা আতাউর রহমান (৫০)।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, আরিফকে ঘটনার পর থেকে ক্যাম্পাসে দেখা যায়নি। বাসায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপণে রয়েছেন। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com