1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আইজিপি-সন্ত্রাস ও জঙ্গিবাদ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে পুলিশ

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লা আল-মামুন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর থানা কমপ্লেক্সে পুলিশ মল এবং সুনামগঞ্জ পুলিশ লাইনে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির আলোকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন, সকল গোয়েন্দা সংস্থা ও প্রশাসন একযুগে বিগত সময়ে কাজ করেছে। এজন্য হলি আর্টিজানের পর আর থেমন কোন ঘটনা দেশের কোথাও ঘটেনি। তিনি বলেন, পুলিশের জঙ্গি সন্ত্রাস মোকাবিলায় প্রশিক্ষণ আছে। পুলিশ তাদের আগে হাটে। এজন্য সবসময়ই পুলিশ সফল হয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের এই সময় সবকিছুই পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই মোকাবিলা করবে।
সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ শহরের পুলিশ লাইনে হেলিকপ্টারে নেমে পুলিশ প্রধান প্রথমে পুলিশ মল উদ্বোধন করেন। শেষে পুলিশ লাইনে যান। সেখানে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন।
আইজিপি বলেন, পাহাড়ে কিছু বিশৃঙ্খলা, অস্থিরতা চলছে। আমাদের অভিযানও চলছে। এই মুহুর্তে কৌশলগত কারণে কিছু বলছি না। তবে অভিযান শেষ হলে সব কিছু জেনে যাবেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com