স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। সন্মেলন কে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম প্রমুখ।
সভায় ১৬ নভেম্বর সন্মেলন কে সফল করতে সন্মেলন প্রস্তুতি সার্বিক ব্যবস্হাপনা কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান কে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট অর্থ কমিটি ও আব্দুল কাইয়ুম মশাহিদ কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠন করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ১৬ নভেম্বর সম্মেলন সফল করতে আমরা প্রস্তুতি সভা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সম্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি করা হবে। তবে এবারের সম্মেলনের মাধ্যমে কমিটিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে সমর্থনকারী ও মদদদাতাদের কমিটিতে জায়গা দেওয়া হবে না।