1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।

এতে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, গত ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতাদের উপর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তার কর্মীদের নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ, সুনামগঞ্জের ৩ সাংসদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তাদের হামলা ৪০ জন নেতাকর্মী আহত হন।

মামলার বাদী কলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মীরা বিএনপি জামাতের সহযোগিতায় ন্যক্কারজনক হামলা চালায় এতে শত শত নেতাকর্মী আহত হয়েছেন। আজকে আদালতে মামলা দায়ের করেছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল আজাদ রোমান জানান, দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন হামলার ঘটনায় ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করলে আদালত মামলাটি এফআইআর গণ্যে আদেশ দেন।

উল্লেখ্য, গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক শিক্ষামন্ত্রীসহ কেন্দ্রীয় কমিটির নেতারা চেয়ার দিয়ে নিজেদের রক্ষা করলেও আহত হয়েছেন ৪০ জন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com