1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে নারীর গলা কাটা লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের নবীগঞ্জে তহুরা বেগম (৫৫) এক নারীরর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকায় চরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। তহুরা বেগম ওই গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, তহুরা বেগমের স্বামী ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখেন তার স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যান। পরে নবীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল খয়ের চৌধুরী ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ।

ডালিম আহমেদ জানান, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় নারীর স্বামী ঝারু মিয়া, ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমযান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com