1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রস্তুত মঞ্চ, গণসমাবেশ শুরুর অপেক্ষায় নেতাকর্মীরা

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। ইতোমধ্যে সমাবেশের জন্য নির্মিত ২১০০ বর্গফুটের মঞ্চের কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছে। অপেক্ষার প্রহর গুনছেন মাঠে ও আশপাশে থাকা নেতাকর্মীরা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গণসমাবেশের জন্য ৭০ ফুট দৈর্ঘ্যের ও ৩০ ফুট প্রস্থের সভামঞ্চ প্রস্তুতির পাশাপাশি লাগানো হয়েছে ১২৫টি মাইক। সমাবেশের মাঠ ছাড়াও সিলেট নগরজুড়ে সড়কের দুই পাশে লাগানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে সকাল থেকেই মঞ্চ, মাঠ এবং মাঠের আশপাশে মাইক লাগাতে ব্যস্ত দেখা যায় মঞ্চ সজ্জা কমিটির লোকজনকে। নেতা-কর্মীদের রাত্রিযাপনের জন্য নির্মিত প্যান্ডেলও খুলে ফেলতে দেখা গেছে।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com