1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৩৭ Time View

লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটে।
নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, নাবিল একটি বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সে খুঁটি থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com