1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:

দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪২৩ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাই হিরন মিয়ার (৪২) মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর তিন পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিহতের মেঝো ভাই নিজেদের বিরোধীয় পুকুরে মাছ ধরছিলেন। এসময় বড়ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম তাকে বাধা দেন। এ ঘটনায় তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া বড় ভাইয়ের স্ত্রী রোকসানা বেগমকে কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। এতে রোকসানা বেগমের মাথা ফেটে যায়। এক পর্যায়ে তিন ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নিহতের বড়ভাই রিপন মিয়া লোহার শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে আঘাত করেন। হিরন মিয়া মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় হিরন মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওইদিন (শুক্রবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরিবারের সদস্যরা কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com