1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হারের পর অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শুক্রবার রাতটা বহুদিন মনে থাকবে ব্রাজিল সমর্থকদের। রুদ্ধশ্বাস ম্যাচে ১-১ গোলে ড্র করে ট্রাইব্রেকারে হেরে যায় তিতে ভক্তরা। 

এই হার খুবই যন্ত্রণার এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেলেকাওদের জন্য। আর নেইমারের জন্য তো আরও বেশি কষ্টের।
চোটের কারণে দুই ম্যাচ খেলে না পেরে একাদশে ফিরে দারুণ খেলছিলেন নেইমার। গতকাল রাতেও দুর্দান্ত এক গোল করেছেন। ম্যাচজুড়ে অসাধারণ খেলেছেন। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে পারেননি দ্য ফেনোমেনন।

তাই ম্যাচ শেষে নেইমারের কান্না দেখে কে?

অভিমানী এই ফরোয়ার্ড অবসরের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’

শুক্রবার রাতের ম্যাচে দুর্দান্ত গোল করে জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ৩০ বছর বয়সি এ স্ট্রাইকার। তবে টাইব্রেকে তাকে দিলে শুট করাননি তিতে। 

এর আগে রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

এর আগে ২০১৪ সালে নেইমারহীন ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারায় জার্মানি।

এবারও ইউরোপ বাধা দূর করতে পারেনি ব্রাজিল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com