1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে মেসিরা

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-ডি মারিয়ারা। কাতার থেকে রোম হয়ে আর্জেন্টিনা পৌঁছেছে মেসির দল। স্থানীয় সময় রাত ২.২০ মিনিটে বুয়েন্স আয়ার্সে অবতরণ করে বিশ্বকাপজয়ীদের বহন করা বিমানটি।

পুরো দেশ জেগে আছে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বরণ করে নিতে। স্থানীয় সময় সন্ধ্যা থেকে বুয়েন্স আয়ার্সের রাস্তায় মেসিদের অপেক্ষা করতে থাকে মানুষ। রাত যত গভীর হয় তত মানুষের ভিড় বাড়ে। ১৯৮৬ সালে মেরাডোনার পর বুয়েন্স আয়ার্সে ট্রফি নিয়ে ফিরেছেন লিওনেল মেসি।
ফুটবলের জাদুকর মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন এলএম টেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কোলানি।
বিমানবন্দরে বেশি মানুষকে ভিড় করতে দেয়নি কর্তৃপক্ষরা। বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সমর্থকরা সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছেন।

মেসিদের স্বাগত জানাতে এবং বিশ্বকাপ ট্রফি এক ঝলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। মেসি-ডি মারিয়াদের এমন সাফল্যে ফুটবল ভক্তদের ভিড় জমেছে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে। জয় উদযাপন করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষের ঝড় শুরু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com