1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মেসিদের বরণ অনুষ্ঠানে সংঘর্ষে আহত ৩১

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরা লিওনেল মেসিদের বরণ করতে রাজধানী বুয়েনস আয়ার্সে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বরণের সময় এ সংঘর্ষ হয়। খরব বুয়েনস আইরেস টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, মেসিদের বরণ করতে রাজধানীতে প্রায় ৫০ লাখ মানুষ জড়ো হয়। ওই সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আর্জেন্টাইন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুয়েন্স আয়ার্সের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান আলবার্তো ক্রিসেন্টি আর্জেন্টাইন বার্তা সংস্থা নোটিশিয়াস আর্জেন্টিনাকে বলেন, ‘বেশিরভাগ আহতকে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও অবস্থা গুরুতর নয়।’

মঙ্গলবার রাত ৮টার দিকে বুয়েন্স আয়ার্সের বিখ্যাত ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে ব্যারিকেড ভেঙে সেটির ওপর উঠে যান মেসিদের বরণ করতে আসা আর্জেন্টাইনরা। পরে পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষ বাধে।

ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আর্জেন্টিনার রাজধানীর বিভিন্ন জায়গায় মেসিদের বরণ করতে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

অনেক জায়গাতেই টায়ার পুড়িয়ে, ট্রাফিক লাইট ও ল্যাম্প পোস্ট ভেঙে প্রতিক্রিয়া জানান মেসির ক্ষুব্ধ ভক্তরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com