1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ব্রাজিলের রিচার্লিসনের গোলই ফিফার সেরা

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দ্বিতীয় গোল করেছিলেন রিচার্লিসন।ভোটাভুটির মাধ্যমে এই গোলটিকেই কাতার বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে বেছে নিয়েছে ফিফা।ম্যাচের ৭৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুসের পাস বাঁ পায়ে রিসিভ করে বলটা মাথার ওপর তোলেন রিচার্লিসন। এরপর শরীর ঘুরিয়ে ডান পায়ে বাইসাইকেল কিক নেন। বলটা বাঁ পোস্ট ঘেঁষে আশ্রয় নেয় সার্বিয়ার জালে। ধারাভাষ্যকার তখনই বলেছিলেন, টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় টটেনহাম তারকার এই গোলটিও থাকবে।ফিফা কাতার বিশ্বকাপে মোট ১০টি গোল বাছাই করে ভক্তদের কাছে ভোট চেয়েছিল। ভক্তদের ভোটাভুটি শেষে আজ ফিফা টুইটে জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের গোলটাই সেরা। বাছাই করা গোলগুলোর মধ্যে পোল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোল এবং মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজের দৃষ্টিনন্দন গোলও ছিল।ফিফা এর আগে সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনীত ১০টি গোলের তালিকা প্রকাশ করে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রিচার্লিসনের গোলটি, ইকুয়েডরের বিপক্ষে নেদারল্যান্ডসের কোডি গাপকোর গোল, সার্বিয়ার বিপক্ষে ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকরের গোল, ব্রাজিলের বিপক্ষে পাইক–সেং–হুয়োর গোল, সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোর লুইস চাভেজের গোল ও আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সালেম–আল দাওসারির গোলটিও জায়গা করে নেয়

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com