1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ওয়ার্নারের ডাবলের পর ক্যারের সেঞ্চুরি, বড় হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মেলবোর্ন টেস্টে ইনিংস হারের শঙ্কায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার রানপাহাড়ে চাপা পড়া প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে তুলেছে ১ উইকেটে ১৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে।
দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ৩৭১ রানের বড় ব্যবধানে। হাতে আছে ৯ উইকেট। এই টেস্টে ইনিংস হার এড়িয়ে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য ছুড়ে দেওয়া ভীষণ কঠিন হবে সফরকারিদের।
আগের দিনই রেকর্ডগড়া এক ডাবল সেঞ্চুরি হাঁকান শততম টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার। ডাবল উদযাপন করতে গিয়ে কাঁধে টান পড়ে তার। আহত হয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয়বার আর ব্যাটিংয়ে নামতে পারেননি।

তবে দলকে পাহাড়সম সংগ্রহ গড়ে দেওয়ার দায়িত্ব এরপর ভালোভাবেই পালন করেছেন অ্যালেক্স ক্যারে। উইকেটরক্ষক এই ব্যাটার ১৪৯ বলে ১৩ বাউন্ডারিতে খেলেন ১১১ রানের ইনিংস। ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে শূন্য রানেই অধিনায়ক ডিন এলগারকে হারায় দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে দিন শেষ করেছে তারা। সারেল এরউই ৭ আর থিউনিস ডি ব্রুইন ৬ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com