1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মেসি-নেইমার ছাড়া নিষ্প্রভ এমবাপে, পিএসজির প্রথম হার

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
লিওনেল মেসি আর নেইমারের অভাবটা ভালোই টের পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই তারকা সতীর্থ ছাড়া খেলতে নেমে নিজের ছায়া হয়ে রইলেন কিলিয়ান এমবাপে। ফলে লঁসের মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফিরেছে পিএসজি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি এখনও ছুটি কাটিয়ে ফেরেননি। আগের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাদের ছাড়া নিজের সেরাটা দেখাতে পারলেন না এমবাপে। ফলে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো পিএসজি।
ম্যাচের পাঁচ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়ে পিএসজি। শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি চমৎকার গোলে এগিয়ে দেন লঁসকে। তিন মিনিট পরই অবশ্য সমতা ফিরিয়েছিলেন হুগো একিতিকে। তবে ২৮ মিনিটে স্বাগতিকদের ফের এগিয়ে নেন লুইস ওপেন্দা। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লঁস।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্লদ-মরিস। ৪৭ মিনিটে ৩-১ করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়া পিএসজি এরপর অনেক চেষ্টা করেছে লড়াইয়ে ফিরতে। একের পর এক আক্রমণও করেছে। কিন্তু লঁসের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টোফে গাল্টিয়েরের দলকে।
মৌসুমে প্রথম হারের পরও অবশ্য শীর্ষেই আছে পিএসজি। ‌১৭ ম্যাাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে মার্শেই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com