1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

অবসর নিচ্ছেন কার্ড দেখিয়ে ‘বিতর্কিত’ সেই রেফারি?

  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২০০ Time View

জগন্নাথপুর২৪ েস্ক::
আলোচনার শুরুটা হয়েছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ১৭ টি হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি মাতেউ লাহোস।
ম্যাচ শেষে তার সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। বাদ যাননি নেদারল্যান্ডসের খেলোয়াড়রা
বিতর্কিত’ এই রেফারিকে পরে টুর্নামেন্টের আর কোনো ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা। বিশ্বকাপ শেষে লা লিগায়ও বিতর্ক পিছু ছাড়েনি লাহোসকে।
গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্সেলোনা-এস্পানিওল ম্যাচে ১৫ টি হলুদ কার্ড ও ২ টি লাল কার্ড দেখান এই স্প্যানিশ রেফারি। তাতে ফুটবল ভক্তদের রোষানলে পড়েন তিনি।
সেই লাহোস মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল। এর আগে সম্প্রতি কোপা দেল’রে তে সেভিয়া-লিনারেস ম্যাচে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন লাহোস। ম্যাচের ১৬ মিনিটের ভেতর সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। যদিও সেই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখাননি ।

চলতি সপ্তাহে লাহোসকে কোনো ম্যাচে রেফারির দায়িত্ব দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এমনকি ভিএআরের দায়িত্বেও থাকছেন না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com