1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় পৃথক দুইটি দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে ও সুরমা ইউনিয়নে পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের সৈরত আলীর পুত্র জহুরুল ইসলাম (৫০) ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এদিকে সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ঐ প্রতিবন্ধী গ্রামের মংলা মিয়ার ছেলে পাবেল মিয়া (১৭)।
ইউপি সদস্য মো. আব্দুর রউফ জানান, রাতের আঁধারে কোন এক সময় প্রতিবন্ধী পাবেল পরিবারের কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। সকালে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের মসজিদের পুকুরের পানিতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান জানান, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এবং সুরমা ইউনিয়নে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com