1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

ছাতকে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ভস্মিভূত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে অগ্নিকাণ্ডে ৬ টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত হয়ে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। রাতে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। কোন কিছু বোঝার আগেই আগুন মুহুর্তের মধ্যেই আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসে খবর দিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রান চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের কোন ইফনিট ঘটনাস্থলে পৌঁছেনি।
আগুনে গ্রামের মৃত সমুজ আলীর পুত্র আহমদ আলী, মামদ আলী, আছমত আলী, হুসমত আলী, রুসমত আলী ও আজর আলী’র বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আধাপাকা টিনসেডের ৬টি ঘর সহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন। রাতেই ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ছাতক ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যাবার সংবাদ পাওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি।
দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম জানান, ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ ১০ হাজার টাকা ও কিছু কম্বল দেয়া হয়েছে।
উপেজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com