1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আর দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের একটি টিনশেড সেমিপাকা ঘরে এ ঘটনা ঘটে
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন এ তথ্য নিশ্চিত করেন। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
কামরুজ্জামান সুমন বলেন, ‘আজ ভোর রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করি। ওই বাসায় পাঁচটি বেডরুম থাকায় কোন রুমে কে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোর রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
দগ্ধ অবস্থায় খোকন বসাককে (৪২) উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মারা যাওয়া ৫ জন হলেন- খোকনের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে চয়নিকা বসাক (৪)। খবর সমকাল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com