1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

তাহিরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে একজন আহত

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দেলোয়ার হোসেন নামে (২২) একজন গুলিবিদ্ধ হয়েছে এবং হনুফা বেগম নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

শুক্রবার দেড়টার দিকে বুরুঙ্গাচড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আহমদ।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক সদস্যা ও বুরুঙ্গাচড়া গ্রামের সখিনা বেগম জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বুরুঙ্গচড়া গ্রামের পিছনে বাংলাদেশ সীমান্তের ভিতরের পাহাড়ি চড়ায় ৪-৫জন মহিলা সহ দেলোয়ার হোসেন নামে একজন গোসল করছিলেন। হঠাৎ ভারতীয় ৫/৬ জন বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে পাহাড়ি চড়াতে এসে কোনো কিছু না বলেই প্রথমে বৃদ্ধ হনুফা বেগমকে বেধড়ক পিটুনি দেয়। পরে ৫/৬ রাউন্ড এলোপাতাড়ি গুলি চুড়ে। একটি গুলি দেলোয়ার হোসেনের গায়ে লাগে। পরে গ্রামবাসী বিজিবিকে মোবাইল ফোনে বিষয়টি জানালে বিজিবি আসার পূর্বেই বিএসএফ চলে যায়। পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল পাটিয়েছেন তারা।

এইদিকে বিএসএফর গুলির শব্দে সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বুরুঙ্গা চড়া গ্রামের লোকজন ঘরবাড়ি ছেড়ে দূরে অবস্থান করছে।

ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার জাফর আহমদ বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউ’কে বলেন, বিএসএফর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এক বৃদ্ধ নারী আহত হয়েছেন। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে এবং সর্তক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com