1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৮৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় প্রতিবন্ধী মেয়ে ফারজানা আক্তার (২২) কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।
বুৃধবার সকাল সাড়ে ৭ টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বুধবার সকালে ঘটনাটি ঘটে। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
তিনি আরও বলেন, ২২ বছরের এই মেয়েটি প্রতিবন্ধী ছিলো। মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। প্রতিবন্ধি মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্ট করছিলেন সেই অবস্থায় হয়তো এমনটি ঘটাতে পারেন। তবে বিস্তারিত মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। মা আছিয়া বেগম (৫৫) কে আটক করা হয়েছে। মেয়েটির বাবা আজিজুল ইসলাম ২ বছর আগে করোনায় মারা গেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com