1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটকে উড়িয়ে রংপুরের জয়

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট পর্বের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো স্বাগতিকরা। মাশরাফিদের সিলেট স্ট্রাইকার্সকে রীতিমত উড়িয়ে দিল রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ৯ উইকেটে ৯২ রানে থামে স্বাগতিকরা। জবাবে ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে সোহানের দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ে মাশরাফিরা। প্রথম ওভারেই ২ রান করে আজমত উল্লাহর বলে আউট হন ওপেনার টম মুরস। পরের ওভারে মেহেদীর বলে বাউন্ডারি লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন শান্ত। করেন ৯ রান।
পরের ওভারে আজমতউল্লাহ তুলে নেন আরও দুই উইকেট। তৌহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম দুইজনকে শূন্য রানে শিকার করেন এই পেসার। পরের ওভারে জাকির হাসানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। রংপুরের অধিনায়ক সোহানের দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন জাকির। থিসারা ৩ এবং ইমাদ ওয়াসিম ১ রান করে ফেরেন। এক পর্যায়ে ১৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কায় পড়ে সিলেট।
ওই পর্যায় থেকে দলকে বাঁচালেন মাশরাফি ও তানজিম। অষ্টম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করে সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায় দলটি। মাশরাফি ২ ছয়ে ২১ বলে ২১ রান করে ফিরলে ভাঙে জুটিটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে ৯ উইকেটে ৯২ রান তুলতে পারে সিলেট।

রংপুরের পক্ষে এদিন আজমতউল্লাহ এবং হাসান মাহমুদ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী ২টি এবং হারিস রউফ ১ উইকেট শিকার করেন।

৯৩ রানের লক্ষ্যে নেমে রংপুরের ওপেনার নাঈম শেখ ও রনি তালুকদারের উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। পাওয়ার প্লের শেষ ওভারে ১৮ রান করে সাজঘরে ফেরেন নাঈম। এরপর ১২ বলে ৮ রান করে ফেরেন মেহেদী হাসান। মাশরাফির বলে শোয়েব মালিকও ডাক মারেন।

১৭ রানের মধ্যেই তিন উইকেট হারানো রংপুরকে আগলে রাখেন রনি রনি তালুকদার। এই ব্যাটার শেষ অবধি অপরাজিত থেকে ১ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ১৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাওয়াজ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com