1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নেইমারের সাম্বা ট্রফি জয়ের হ্যাট্রিক

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৯ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

ব্রাজিল ফুটবল দলের প্রাণভোমরা তিনি। অনবদ্য পারফরম্যান্সে ইতিমধ্যে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে নিয়ে গেছেন নিজেকে। ক্লাব ফুটবলেও সমানভাবে উজ্জ্বল নেইমার। সোমবার ট্রফি জেতার হ্যাটট্রিক করে সেটাই যেন আর একবার জানান দিলেন এই পিএসজির ব্রাজিল ফরোওয়ার্ড।

ব্রাজিলের বাইরে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারের পুরস্কার এটি।ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দিয়ে থাকে। টানা তৃতীয়বারসহ এ নিয়ে ক্যারিয়ারে মোট ছয় বার এই ট্রফি ঘরে তুলেছেন নেইমার।

সোমবার নিজের টুইটার একাউন্টে সেই ট্রফি হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ফুটবল আকৃতির সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্তের’ খবরে বলা হয়, পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত করা হয় ৩০ ফুটবলারকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১২ জন এবং লা লিগা থেকে ৪ জন রয়েছেন। ২০০৮ সালে চালু হওয়ার পর প্রথম ট্রফিটি জিতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্ডো কাকা। এরপর আরও ৮ জন তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন।

সবোচ্চ ৬ বার পাওয়া নেইমার ছাড়াও কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন বেকার একবার করে এবং থিয়াগো সিলভা জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com