1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

পেনাল্টি আটকে মাঠেই মারা গেলেন গোলরক্ষক

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়ার অনেক ঘটনা আছে। এবার যোগ হলো আরনে এসপিএলের নাম। মর্মান্তিক মৃত্যু হয়েছে এই গোলরক্ষকের।বেলজিয়ামের তৃতীয় বিভাগের দল উইনকেল স্পোর্ট বি–র ২৫ বছর বয়সী এসপিল শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন!

এ নিয়ে বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’–এর বরাতে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই অচেতন হয়ে পড়েন এসপিল। পরে মেডিকেল দল আধা ঘণ্টার মতো চেষ্টা করেছে তাকে জাগিয়ে তোলার। কিন্তু এসপিলের চেতনা আর ফেরেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়েস্ট্রোজেবেকা পেনাল্টি পেয়েছিল। তবে পেনাল্টি ঠেকিয়ে এসপিল অচেতন হওয়ার পর আর ফিরে আসেননি।
এদিকে সংবাদমাধ্যমকে এসপিলের এক স্বজন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ স্তেফান ডেয়েরচিনের উদ্ধৃতি প্রকাশ করেছে ল্যান্স। তার ভাষায়, ‘খেলা চলছিল। আমাদের গোলরক্ষক ক্ষিপ্র গতিতে বলটা ধরার পরই পড়ে যায়। এটা খুবই মর্মান্তিক ঘটনা।’
এসপিলের মৃত্যুর কারণ নিশ্চিত করতে আজ দেহের ময়নাতদন্ত করা হবে। উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এসপিলের মৃত্যু নিয়ে লেখা হয়েছে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com