1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

তাহিরপুরে ভাইয়ের হাতে খুন

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের দায়ের কুপে ভাই খুন হয়েছেন। নিহত যুবকের নাম হালিম মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আক্কল আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী লাকমা গ্রামের আক্কল আলীর ছেলে কয়লা শ্রমিক হালিম একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হারুন মিয়ার কাছে টাকা পান। এ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বুধবার বিকালে বাড়ির পাশের চায়ের দোকানে বসে হালিম ও হারুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে সন্ধ্যায় আবার হালিম হারুনের বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে। একপর্যায়ে হারুন ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মাথার পিছনে হালিমকে কুপিয়ে আহত করেন। পরে পরিবারের লোকজন আতহ হালিমকে উদ্ধার করে বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাফিল মিয়া জানান, নিহত হালিম ও হারুন আপন খালাতো ভাই। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হারুনের দায়ের আঘাতে হালিম নিহত হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। এ বিষয়ে থানায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com