1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

নিজেদের জালে বল জড়িয়ে বার্সার কাছে হারল রিয়াল

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বলের দখল, আক্রমণ, পাস এবং সুযোগ তৈরি সব জায়গাতেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও এসেছে তাদের পা থেকেই। তারপরও ভাগ্যটা সহায় হলো না। কারণ গোলটা নিজেদের জালেই জড়িয়েছে তারা। এরফলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল কার্লো আনচেলত্তির দল।
ঘরের মাঠে শুরু থেকেই বার্সার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে রিয়াল। ম্যাচের শুরুতে সুযোগও এসেছিল তাদের সামনে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত থাকতে হয় রিয়ালকে।

রিয়াল বড় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সা।

ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠার চেষ্টা করে রিয়াল। তবে সব চেষ্টাই বৃথা গেছে আনচেলত্তির দলের। শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছেড়েছে বার্সা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com