1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

তাহিরপুরে হাওরে বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতি আটক

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার দুপুরে মহালিয়া হাওর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মহালিয়া হাওরের ১৯ নম্বর প্রকল্পের সভাপতি মুশাহিদ মিয়া ও ১৬ নম্বর প্রকল্পের সভাপতি ফজলুল হক।
তাহিরপুর উপজেলায় কর্মরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান সেলিম বলেন, চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি তাদের আটক করে তাহিরপুর থানা হেফাজতে পাঠিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে মহালিয়া হাওরের দুই প্রকল্প সভাপতিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com