1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

আ.লীগের বিশেষ বর্ধিতসভা শনিবার

  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৫২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা আগামীকাল শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের তৃণমূল পর্যায়ের নেতা ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্য ও মহানগর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় নির্বার্চিত কাউন্সিলররা সভায় উপস্থিত থাকবেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে নিজ নিজ জেলা ও মহানগরের অধীন ইউনিয়ন ওয়ার্ডের চেয়ারম্যান, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্যদের নামের তালিকা রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠানো এবং সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।
গত ২৩ জুন জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর সভার মেয়র এবং পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগ।
তারই ধারাবাহিকতায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউপি সদস্যদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
কিন্তু সারাদেশের তৃণমূল পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক সঙ্গে এই সভা সম্পন্ন করা কষ্ঠসাধ্য বিবেচনা করে দু’টি ধাপে এই বিশেষ বর্ধিত সভা সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন শনিবার সকালে প্রথম ধাপে তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৭ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টায় তৃণমূলের নেতা ও দলীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে দ্বিতীয় ধাপের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউপি চেয়ারম্যানরা অংশ নেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com