1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

ইংল্যান্ডে লকডাউন তুলে দিতে যাচ্ছেন জনসন

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির তৃতীয় ও সম্ভবত শেষ লকডাউন সোমবার তুলে দিতে যাচ্ছেন।

দ্রুত গতিতে টিকা দেওয়া শুরু করার পর হাসপাতালগুলোতে চাপ কমে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ উদ্যোগ নিচ্ছেন।

পার্লামেন্টকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, জনসন আগামী ৮ মার্চ সকল ইংলিশ স্কুলসমূহ খুলে দেওয়া নিশ্চিত করার প্রত্যাশা করছেন। প্রায় এক বছর আগে ঘরে অবস্থানের নির্দেশ দেওয়ার পর এ পদক্ষেপ নিতে যাচ্ছেন বরিস জনসন।

রক্ষণশীল এই প্রধানমন্ত্রী বলেছেন, আর লকডাউন না দেওয়ার জন্য তিনি সতর্ক, কিন্তু অপরিবর্তনীয় কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন।

ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি আরও বলেন, আজ আমি লকডাউন অবসানের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছি।

জনসন বলেন, শিশুদের স্কুলে ফিরিয়ে নেওয়াই আমাদের অগ্রাধিকার কাজ।

বিশ্বে যুক্তরাজ্য করোনায় পর্যুদস্ত অন্যতম একটি দেশ। দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজারেরও বেশি লোক মারা গেছে।

বিশ্বে প্রথম ব্রিটেন ডিসেম্বরে করোনার টিকা দেওয়া শুরু করে। কিন্তু দেশটিতে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়া এবং সংক্রমণ তীব্র রূপ নেওয়ায় জানুয়ারিতে তৃতীয়বারের মতো লকডাউন জারি করা হয়।

ব্রিটেনে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ লোককে টিকার আওতায় নেওয়া হয়েছে। এ সংখ্যা দেশটির বয়স্ক জনসংখ্যার এক-তৃতীয়াংশ।

সংক্রমণ বিশেষজ্ঞ ও সরকারের উপদেষ্টা এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের জন এডমান্ডস বিবিসিকে বলেছেন, বিশাল জনসংখ্যার মধ্যে এখনো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। এত দ্রুত লকডাউন তুলে নেওয়া হলে তা চাপ তৈরি করবে। আবারও সংক্রমণ বাড়বে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com